শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গাজীপুরে আরও ৪৬ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২০

আপডেট: May 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২০। আজ শনিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, গাজীপুরে নতুন করে শনাক্তদের মধ্যে সদরে ৩৮ জন ও কালিয়াকৈর উপজেলায় রয়েছেন ৮ জন। অন্য কোনো উপজেলায় নতুন করে সংক্রমণ নেই।
জেলায় এ পর্যন্ত শনাক্ত রোগীর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১০৮ জন, কালীগঞ্জে ১২৯, কাপাসিয়াতে ৮৭, শ্রীপুরে ৬৭ এবং সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে রয়েছেন ৭২৯ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৭ জন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা পজিটিভ এসেছে। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫৬ জনের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network