শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট: April 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দিগাবো গ্রামে মাসুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন। এর মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে।

গত ৫ এপ্রিল ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাদের জন্ম হয়। প্রসূতি মাসুমা আক্তার দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মাসুমা গত ৫ এপ্রিল প্রসব বেদনা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।

চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে মা ও সন্তানরা সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। দেশের চিকিৎসা ইতিহাসে এটি অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন অনেক কম থাকে এবং ঝুঁকি বেশি হয়। কিন্তু এই পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজির মতো। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা এই পরিস্থিতিতে বেশ আশাব্যঞ্জক।
বাংলাদেশে একসঙ্গে পাঁচটি সুস্থ শিশু জন্মের ঘটনা এর আগে দেখা যায়নি। বিরল এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাজল মিয়ার বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। দূর-দূরান্ত থেকে শিশুদের দেখার জন্য ছুটে যাচ্ছে এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network