১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

গাজীপুরে এতিমদের সাথে নিয়ে ইফতার করলেন গর্বের বাকেরগঞ্জ!

আপডেট: মার্চ ২২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার উদ্যেগে এতিম শিশুদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২১ মার্চ) বিকালে গাজীপুরের টঙ্গি মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ অলিউল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো: আল ইমরান, আরিফুর রহমান, জালাল গাজী, মোঃ বাদল, রাকিবুল ইসলাম প্রমুখ।

এসময়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মোহন মুঠোফোন বলেন, এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা আশা করি, সমাজের দুঃখী ও সুবিধাবঞ্চিত এতিম শিশুরা কিছুটা শান্তি ও ভালোবাসা অনুভব করবে। এরা এতিম নয়,আমরা এদের অভিভাবক। গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে এমন সুন্দর আয়োজনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

সর্বশেষে বাকেরগঞ্জ উপজেলার সকল মানুষের কল্যাণ এবং মঙ্গল কামনার লক্ষে মহান আল্লাহ্‌ তালার কাছে দোয়া ও মোনাজাত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network