শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

গাজীপুরে কারখানার আরো ৬ শ্রমিক করোনায় আক্রান্ত

আপডেট: April 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের কাপাসিয়ায় ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড কারখানার আরো ৬ জন শ্রমিক- কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই কারখানার এক কর্মচারী স্থানীয় বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর এলাকায় অবস্থিত ওই কারখানার একজন কর্মচারীর দেহের নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায় দুদিন আগে। পরে কারখানাটি এবং আশপাশের এলাকা লকডাউন করা হয়েছিল এবং কারখানায় কর্মরত প্রায় ১০০ জন শ্রমিক-কর্মচারীকে কারখানার ভেতরেই রাখা হয়েছিল।

গতকাল ওই কারখানায় কর্মরত ৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর আরো ৬জন শ্রমিক- কর্মচারীর দেহে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আজ নমুনা নেয়া হয়েছে ৩৫ জনের, বাকী ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে আগামীকাল।

যে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের আপাতত ওই কারখানার তিন তলার একটি আলাদা রুমে আইসোলেশন রাখা হয়েছে। তাদেরকে আগামীকাল গাজীপুর সিটির মেঘডুবি স্বাস্থ্য কেন্দ্রে আনা হবে। কারখানার প্রায় ১০০ জন শ্রমিক-কর্মচারীকে কারখানার ভেতরে রাখা হয়েছে কাপাসিয়া উপজেলা ও উপজেলা স্বাস্থ্য প্রশাসনের তত্ত্বাবধানে।।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network