গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো পাঁচ ইটভাটা

আপডেট: December 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি-গাজীপুরের কালিয়াকৈরে পাঁচটি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এসব ইটভাটা। বুধবার দুপুরে উপজেলার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

কাজী তামজীদ বলেন, লতিফপুর এলাকার মেসার্স কুমিৎপুর ব্রিকসকে পাঁচ লাখ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ছয় লাখ টাকা ও মেসার্স কিরণ ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। পরে অ্যাক্সকেভেটর এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. নয়ন মিয়া বলেন, অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এসব ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network