শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

গাজীপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ কলেজছাত্রের মৃত্যু

আপডেট: July 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের বাইমাইল নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিন শিক্ষার্থী। রোববার (০৫ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে।

মৃতরা হলো- সাব্বির (২০), স্বাধীন (১৮) ও রনি (১৮)। তারা সবাই ভাওয়াল কলেজের ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, বাইমাইল নদীরপাড়ে (মালেক সাহেবের ব্রিক ফিল্ডের পূর্ব পাশে) ৪০ থেকে ৫০ ফুট গভীর গর্ত জোয়ারের পানিতে ভরে নদীর সাথে এক হয়ে যায়। ওই স্থানে আগে থেকেই দল বেঁধে গোসল করতে নামেন ১০ শিক্ষার্থী। হঠাৎ করে নদীর পানির সঙ্গে গর্তের পানি সমান হলে ৩ জন ডুবে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ পরিচালনা করেন। প্রথমে সাব্বির নামে একজনকে উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। অন্য দুইজনের মরদেহ উদ্ধার করা হয় গাজীপুরের কোনাবাড়ি থেকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network