শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূসহ গ্রেফতার ৩

আপডেট: April 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন করায় পুত্রবধূসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভেই শাশুড়ি আছমা আক্তারকে খুন করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন পুত্রবধূ আরিফা আক্তার।মঙ্গলবার গভীর রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

গ্রেফতার আসামিরা হলেন- আছমা আক্তারের পুত্রবধূ আরিফা আক্তার (২৬), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, প্রাথমিকভাবে নিহতের পুত্রবধূ আরিফা আক্তার দাবি করেন—গভীর রাতে তাদের বাড়িতে ডাকাত দল হানা দেয় এবং ডাকাতদের হামলায় তার শাশুড়ির মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তে নামে পুলিশের একটি চৌকস টিম। প্রাথমিক তদন্তে আরিফা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আছমা আক্তার নিজেই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন এবং ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। রাতেই অভিযান চালিয়ে তাদেরও আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।জয়দেবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর জানান, ডাকাতির ঘটনায় পুত্রবধূ আছমা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করে এবং ৩ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network