শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট: September 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে পরকীয়া সন্দেহে পোশাক শ্রমিক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার ফজলুল হক মিলিটারির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার এসআই আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার স্ত্রী মাহমুদা আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মোস্তফার মেয়ে। তিনি তার স্বামীর সঙ্গে শ্রীপুর পৌরসভার আনাসার রোড এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় মেঘনা পোশাক কারখানায় চাকরি করতেন।

অভিযুক্ত স্বামী রুবেল মিয়া একই গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি পোশাক কারখানায় চাকরি নেয়ার জন্য একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।শ্রীপুর থানার এসআই আব্দুস সামাদ জানান, মঙ্গলবার রাতে পরকীয়া সন্দেহে স্বামী রুবেল মিয়া তার স্ত্রী মাহমুদা আক্তারকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও পিটিয়ে মারাত্নক আহত করে।

পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে এবং সুরতহালে নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network