শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

গাজীপুরে প্রেম করে বিয়ে, স্ত্রীকে ৭ টুকরা করলেন স্বামী

আপডেট: March 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে স্ত্রীকে হত্যার পর সাত টুকরা করে ময়লার স্তূপে লুকিয়ে রাখার অভিযোগে ঘাতক জুয়েল আহমেদকে (২২) আটক করেছে পুলিশ। রোববার (৭ মার্চ) দুপুরে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকা থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে তাকে আটক করা হয়।

নিহত ওই গৃহবধূর নাম রেহেনা আক্তার (১৯)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার পলাশ ইউনিয়নের কাচিরগাতি গ্রামের আব্দুল মালেকের মেয়ে। অন্যদিকে আটক জুয়েল আহমেদ সুনামগঞ্জ জেলার বিশ্বাম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কাচিরগাতি গ্রামের আবদুল বাতেনের ছেলে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘জুয়েল আহমেদ ও রেহেনা আক্তার সম্পর্কে বেয়াই-বিয়াইন। প্রেমের সম্পর্কে জড়িয়ে তারা দুই বছর আগে বিয়ে করেন। গত দুই মাস ধরে তারা মনিপুর এলাকায় জাকিরের বাড়িতে ভাড়ায় থাকেন। রেহেনা স্থানীয় আরাবী ফ্যাশনে চাকরি করতেন। জুয়েল চাকরি ছেড়ে কাপড়ের ব্যবসা করতেন।’

তিনি আরও বলেন, ‘গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রেহানাকে মারধর করলে সে অজ্ঞান পয়ে পড়েন। রেহানা মারা গেছে ভেবে গুম করতে জবাই করে মরদেহ ৭টি খণ্ড করেন। পরে খণ্ডগুলো বস্তায় ভরে রাতের আঁধারে একটি ময়লার স্তূপে লুকিয়ে রাখেন।’

ওসি বলেন, ‘ময়লার স্তূপে একটি বস্তা দেখতে পান প্রতিবেশী এক যুবক। জুয়েলের আচরণে সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ বস্তাভর্তি মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করে।

ওসি বলেন, ‘মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network