শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট: March 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাজু (৩৫) ও জিয়াউল (৩৬)। দুজনেই মাওনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে একটি পিকআপভ্যান শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে পিকআপভ্যানটি হোতাপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি গাড়ির পেছনে ধাক্কা লাগে। এতে রাজু ও জিয়াউল গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশের ধারণা, রাজু ও জিয়াউল পিকআপভ্যানের চালক ও হেলপার।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, দ্রুতগতির মুরগির খালি পিকআপভ্যানটি অপর একটি গাড়ির পেছনে ধাক্কা লাগায়। এতে পিকআপভ্যানে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network