শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

আপডেট: March 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

গাজীপুর সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে শান্ত (০৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘের বাজার বানিয়ারচালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শান্ত ময়মনসিংহের গফরগাঁও থানার চরম সলন্দ উত্তর নয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। তার বাবা সাদেক বাঘের বাজার এলাকার আতাব উদ্দিন মুন্সীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে এলাকায় চটপটি বিক্রি করেন।

জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ জানান, রোববার বিকালে শান্তকে বাড়ি রেখে পাশের বাসা যান তার মা। ফিরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।পরে এলাকায় মাইকিং ও জয়দেবপুর থানায় জিডি করে তার পরিবার। সকাল ৯টার দিকে এলাকাবাসী বাড়ির পাশের টয়লেটের সেপটিক ট্যাংকের টিনের ঢাকনা খুলে মরদেহ দেখতে পায়। নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network