গারুড়িয়া ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া চাইলেন মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী খোকন

আপডেট: January 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে ৫নং বালিগ্রাম ওয়ার্ডের মেম্বার পদ-প্রার্থী বিশিস্ট ব্যাবসায়ী মোঃ অনিক হোসেন (খোকন) এলাকাবাসীর কছে দোয়া চেয়েছেন। এলাকাবাসীর দোয়া-ভালবাসা ও সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে জনগনের পক্ষে নির্বাচন করার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। এই ইউনিয়নে সম্ভব্য প্রার্থীদের নিয়ে জনগনের মাঝে শুরু হয়েছে উৎসহ উদ্দীপনা। বিশেষ করে নতুন প্রার্থীদের নিয়ে হাটে বাজারে চায়ের দোকানে সব খানেই নির্বাচনী আলোচনা

জানা যায়, গারুড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালিগ্রাম এলাকার মোঃ রুস্তুম আলী হাওলাদার এর ছেলে মো অনিক হোসেন (খোকন) । এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে এবং সে সাধারণ মানুষের কল্যানে কাজ করতে আগ্রহী। বালিগ্রাম ৫নং ওয়ার্ড এলাকায় গরীব-অসহায় মানুষের বিপদে আপদে নিজেকে বিলিয়ে দিতে চান।
খোকন বলেন, যদি আল্লাহ সহায় হন তবে আমি ৫নং ওয়ার্ডের বাসিন্দাদের পাশে আছি, থাকবো। এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও মসজিদসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ণসহ এলাকাবাসীর সার্বিক কল্যানে আগামীতে পাশে থাকব।সাধারন মানুষকে পাশে নিয়ে আমাদের গ্রামটিকে নতুন ভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা। আমি এলাকাবাসীর দোয়া ও সমর্থন চাই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network