গোপালগঞ্জে মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

আপডেট: April 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে আরও ৭ জন পুলিশ সদস্যসহ ৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর‌্যন্ত জেলা থেকে ২২০ জনের নমূনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে সিভিল সার্জন জানান।

এ নিয়ে জেলার মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩জন এবং কোটালীপাড়া উপজেলায় এক জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network