৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ বাকেরগঞ্জে ইজিবাইক, অটোরিকশা, সিএনজি, থ্রি-হুইলার যানবাহনের ভাড়া বৃদ্ধিতে জনমনে ক্ষোভ বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডা‌দেশ কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএম কলেজ ছাত্রদল নেতা‌দের বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল বরিশালে বিদায় বেলায় সাবেক জেলা প্রশাসক খায়রুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠনেকে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ পাটক্ষেতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ

আপডেট: জুলাই ২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে সরকারি গৌরনদী কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় তিনি কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং কক্ষ তদারকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ইউএনও কেন্দ্র সচিব, দায়িত্বরত শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, স্বচ্ছ, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই পরীক্ষার শৃঙ্খলা নষ্ট বা নকলের সুযোগ দেওয়া যাবে না।

এ সময় পরীক্ষার্থীদের তুলনায় কেন্দ্রে বসার বেঞ্চের সংখ্যা কম থাকায় পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিচালনায় কিছুটা জটিলতা দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর দ্রুত হস্তক্ষেপে অতিরিক্ত বেঞ্চের ব্যবস্থা করা হলে স্বল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয় এবং পরীক্ষা নির্বিঘ্নে শুরু করা সম্ভব হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রের অধীনে উপজেলার ৭টি কলেজের মোট ১ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে যেকোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট শিক্ষক, কেন্দ্র কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network