শিরোনাম
নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, হেলপার নিহত বরগুনায় ফিতা কেটে বিএনপি নেতার সাঁকো উদ্বোধন বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সংবর্ধনা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজদের সন্ধান অব্যাহত জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস ঘোষণা

গৌরনদীতে ছাত্রশিবিরের সেই নেতাকে বহিষ্কার

আপডেট: March 15, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে জনতার কাছে আটক বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের নেতা মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ‌‘সাথী’ ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার (বাতিল) করা হয়েছে। ছাত্রশিবির সবসময় ছাত্রদের মধ্যে ইসলামী নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন এবং সব ধরনের কবিরা গুনাহ হতে দূরে থাকার প্রশিক্ষণের উপর জোর দিয়ে জনশক্তি গঠন করে থাকে। এরপরেও কখনো কারও মাঝে মানবিক দুর্বলতার প্রকাশ ঘটা অসম্ভব ও অবাস্তব কিছু নয়। এমন কোনো অভিযোগ পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হয়।

গৌরনদী উপজেলার এ ঘটনা জানার পর সাথে সাথেই মাইনুল ইসলাম পলাশের সাংগঠনিক সাথী পদ ও দায়িত্ব মুলতবি করা হয় এবং ছাত্রশিবিরের বরিশাল জেলা সেক্রেটারির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মাইনুলের বক্তব্য নিতে না পারলেও (পুলিশ হেফাজতে থাকায়) অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর জরুরি দায়িত্বশীল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কার (বাতিল) করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে যেকোনো বিষয়ে সত্যতা যাচাই ব্যতীত সংবাদ প্রচার না করা এবং যেকোনো ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল আচরণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তির প্রদানের বিষয়টি নিশ্চিত করে ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলার সভাপতি আকবর হোসেন সাংবাদিকদের বলেন, ২৫ সেশনে দায়িত্ব পেয়েছিলো মাইনুল ইসলাম পলাশ। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত ভোরে বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও গৌরনদী উপজেলা ছাত্র শিবির সেক্রেটারি মাইনুল ইসলামকে মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক সৌদি প্রবাসীর স্ত্রী (দুই সন্তানের জননী) ঘরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এলাকাবাসী আটক করে ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রী সহ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃত মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ওই দুইজনকে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network