গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট: June 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: রাতের আধারে কলা বাগানের ছোট-বড় ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাছ মালিকের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোমবার (২৯ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গোবর্ধণ বকুলতলা মসজিদ সংলগ্ন এলাকার।

ভুক্তভোগি বাগান মালিক ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জান অভিযোগ করে বলেন, ২৪ শতক সরকারি জমি লিজ নিয়ে আমি শতাধিক কলা গাছ রোপন করি। গাছগুলোতে কলার মোচা বের হওয়ার উপযোগী হয়েছিলো। সোমবার সকালে বাগানে গিয়ে দেখি ৮০টি কলা গাছ কে বা কাহারা কেটে ফেলেছে। রবিবার দিবাগত রাতের আধারে ধারালো কিছু দিয়ে গাছগুলো কেটে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় একটি পক্ষের সাথে জমি নিয়ে আমার বিরোধ রয়েছে। এরআগেও জোরপূর্বক আমার পুকুরের মাছ ধরে নিয়েছিলো ওইপক্ষটি। ধারনা করা হচ্ছে প্রতিপক্ষের লোকজনে রাতের আধাঁরে শত্রুতামূলকভাবে কলাগাছগুলো কেটে ফেলেছে।স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে গাছের সাথে মানুষের এ কেমন শত্রুতা। যারা এই কর্মকান্ড ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত।গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network