আপডেট: February 26, 2024
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বটতলা এলাকায় অজ্ঞাত যানের চাপায় নুরুল ইসলাম চৌকিদার (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে রাস্তা পারাপারে সময় একটি যানের চাপায় নিহত হয় সে। নুরুল ইসলাম ওই উপজেলার আধুনা গ্রামের মৃত আজিজ চৌকিদারের ছেলে।গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

