শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

গৌরনদীতে সাড়ে চার বছরের শিশুকে গরম চামচের ছ্যাকা

আপডেট: November 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
গৌরনদী প্রতিনিধি//গৌরনদী উপজেলার বাদামতলা এলাকায় দুষ্টামি করার অপরাধে সাড়ে চার বছরের এক কন্যা শিশুর গোপনাঙ্গে গরম চামচের ছ্যাকা দেয়ার ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পাষন্ড মামী শাহনাজ বেগমকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শাহনাজ জেলার গৌরনদী উপজেলার বাদামতলা এলাকার রমজান সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, নির্যাতিতা ওই শিশুর মা আখি বেগম অসুস্থ হওয়ার কারনে দ্বিতীয় বিয়ে করে তার (শিশুর) পিতা উপজেলার গোবর্ধন এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। দ্বিতীয় বিয়ের পর থেকে স্ত্রী কন্যার কোন খোঁজখবর রাখছিলো না পিতা শফিকুল। গত তিন বছর যাবত নিঃসন্তানী মামা-মামীর কাছে পালিত হচ্ছিলো শিশুটি।
মামলার বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, গৌরনদীর বাদামতলা এলাকায় মামীর কাছে পালিত হওয়া সাড়ে চার বছরের শিশুকে দুষ্টামী করার অপরাধে গত ২১ নভেম্বর সন্ধ্যায় শিশুর গোপনস্থানে গরম চামচের ছ্যাকা দেয় মামী শাহনাজ বেগম। এঘটনায় বুধবার (২৫ নভেম্বর) রাতে শিশুর পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত শাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network