শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

গৌরনদীতে ১০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী ছলেমান গ্রেফতার

আপডেট: October 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
গৌরনদী প্রতিনিধি II বরিশালের গৌরনদী থানা পুলিশ অভিযান চালিয়ে পিঙ্গলকাঠী লঞ্চঘাট এলাকা থেকে রোববার সকালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা ছলেমান হোসেন বেপারীকে (৩৯) গ্রেফতার করেছে। সে উপজেলার গেরাকুল গ্রামের সিরাজ উদ্দিন বেপারীর পুত্র।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে নলচিড়া ইউনিয়নের পিঙ্গলকাঠী লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ধাওয়া করে ছলেমানকে আটক করে দেহ তল্লাশী করে। এ সময় তার শরীরে বিশেষ ভাবে পলিথিন দিয়ে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ ঘটনায় তিনি (এসআই অহিদ মিয়া) বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network