শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

গৌরনদীর ভূরঘাটায় পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

আপডেট: May 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
গৌরনদী প্রতিনিধি// বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামে পূব শক্রতার জের ধরে মোক্তার বয়াতি ও কালু মাতুব্বরের পুকরে বিষ প্রয়োগ করে প্রায় দুইলক্ষ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। রোববার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ মাছ চাষী মোক্তার বয়াতি অভিযোগ করে বলেন, ভূরঘাটা জনতা ব্যাংকের পিছনে তাদের মালিকানাধীন পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। ওই পুকুরের পাড় নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে স্থানীয় গোলাম মাওলা সরদারের সাথে। বিরোধের জের ধরে এশাধিকবার আমাদের মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার হুমকি দেয়। হুমকির বিষয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করি। এর জের ধরে শনিবার রাতে প্রতিপক্ষরা পুকুরে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের ফলে রোববার সকালে পুরের মাছ মরে ভেসে উঠে। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানায় এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ অস্বীকার গোলাম মাওলা সরদার বলেন, আমার নিজস্ব জমিতে মাটি ভরাটের জন্য পাইলিং কাজের সুবিধার জন্য মোক্তার বয়াতিকে পুকুরে সেচের মাধ্যমে পানি কমিয়ে দিতে বলেছি মাত্র।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network