আপডেট: June 9, 2020
অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে দোতালা বাড়ির একাংশ ধসে পড়েছে।মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে কাঠগড়া এলাকার একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।দগ্ধরা হলেন– লিটন (৩২), সোহেল (২৭), রিপন (২৬), সালমা (৩০), শান্তা (২৫), আজিজুল (৭) ও ইমরান (৫)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার এসআই রকিবুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া পূর্বপাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
দগ্ধদের মধ্যে লিটন ও শান্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতরা সবাই একই পরিবারের সদস্য। সিলিন্ডার বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে জানা যায়, রান্না করার সময় সিলিন্ডারের বিস্ফোরিত হয়।

