চট্টগ্রামে আরো ১৬২ জনের করোনা শনাক্ত

আপডেট: July 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
চট্টগ্রামে আরো ১৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৩ জনে।শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
 
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরণ ল্যাব ও বিআইটিআইডি থেকে ৭৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ১৬২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ১১৭ জন, হাটহাজারীর ১৪ জন, রাউজানের সাতজন, মিরসরাইয়ের ছয়জন, বাঁশখালীর চারজন, ফটিকছড়ির চারজন, সীতাকুণ্ডের তিনজন, রাঙ্গুনিয়ার দুইজন ও সন্দ্বীপের দুইজন রয়েছেন।
এছাড়া আনোয়ারা, চন্দনাইশ ও পটিয়ার একজন করে আক্রান্ত হয়েছেন।তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৩৪০ জন। এছাড়া নতুন করে তিনজনসহ এ পর্যন্ত মারা গেছেন ২১৩ জন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network