শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

চরফ্যাশনে এমপি জ্যাকবের পক্ষ থেকে চেয়ারম্যানের ঈদ উপহার

আপডেট: May 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

এম লোকমান হোসেন: ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মো. আনোয়ার হোসেনের ঈদ উপহার ও নগদ আর্থিক সহায়তা প্রদাণ করা হয়। শনিবার (২৩মে) উপজেলার দুলারহাট স্কুল মাঠে বেলা ১টায় নুরাবাদ ইউনিয়নের এক হাজার হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, চরফ্যাশন ও মনপুরার গণ মানুষের বন্ধু ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে এ জনপদ আজ উন্নয়নের দিক থেকে এগিয়ে আছে।এ অঞ্চলে তিনি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা,মন্দিরের উন্নয়নসহ খেটে খাওয়া মজলুম মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। নুরাবাদ ইউনিয়নের জনগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাকে ভোট দিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছে। আমি তাদের পাশে চেয়ারম্যান হওয়ার আগেও ছিলাম, চেয়ারম্যান হয়েও আছি ভবিষ্যতেও এই ইউনিয়নের মানুষের পাশে থাকবো।

তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করলে ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে। আর তাই বিচলিত না হয়ে আল্লাহকে স্মরণ করে সচেতনভাবে চলাচল করতে হবে। ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কয়সর আহমেদ দুলাল,চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি ও কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও নিলিমা জ্যাকব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, নুরাবাদ আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন মাস্টার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network