শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

চরফ্যাশনে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লঞ্চ ডুবি

আপডেট: April 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: ভোলার চরফ্যাশ‌নের ঢালচ‌রে এক‌টি যাত্রীবাহী ট্রলার ডু‌বে গে‌ছে। আজ ১৭ এপ্রিল (শনিবার) সকালের দি‌কে কাল‌ বৈশা‌খির ঝ‌ড়ের তাণ্ডব শুরু হ‌লে নদীর উত্তাল ঢেউ‌য়ের মু‌খে প‌ড়ে ট্রলার‌টি ডু‌বে যায়।ত‌বে কেউ হতাহত বা নি‌খোঁজ হয়নি। স্থানীয় জনসাধার‌ণের চেষ্টায় ট্রলার‌টি উদ্ধা‌রের চেষ্টা চল‌ছে।

স্থানীয় বা‌সিন্দা মামুনুর র‌শিদ হাওলাদার ও মঞ্জু খন্দকার সাংবাদিককে জানান, চরফ্যাশ‌নের কচ্ছ‌পিয়া থে‌কে ঢালচর যাতায়‌তের এম‌বি শাহজালাল ট্রলার‌টি খাল না থাকায় নদীর কিনা‌রে স্টাফরা নোঙর ক‌রে রা‌খে। সকাল সা‌ড়ে আটটার দিকে হঠাৎ ক‌রে কাল বৈশাখির ঝড় শুরু হ‌লে প্রবল স্রোত ও বাতাসের ‌তো‌পের মু‌খে প‌ড়ে ট্রলার‌টি ডু‌বে যায়। ত‌বে ঐ সময় ট্রলার‌টি‌তে কোন যাত্রী না থাকায় কেউ হতাহত বা নি‌খোঁজ হবার খবর পাওয়া যায় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় , স্থানীয় জনসাধার‌ণের প্র‌চেষ্টায় ট্রলার উদ্ধা‌রের চেষ্টা চল‌ছে। ত‌বে ট্রলার‌টি ডু‌বে যাওয়ায় স্থানীয় জনসাধার‌ণের যাতায়‌তের মাধ্যম নি‌য়ে অ‌নিশ্চয়তা দেখা দি‌য়ে‌ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network