শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

চরফ্যাশনে জাল সনদে ২৯ বছর প্রধান শিক্ষক

আপডেট: October 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন ঘটনায় বিতর্কিত মো. গোলাম হোসেন সেন্টু নামের এক ব্যক্তি জাল সনদে ২৯ বছর ধরে শিক্ষকতা করছেন বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত বিভাগীয় একটি মামলার শুনানি গত রবিবার অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপপরিচালক এসএম ফারুকের কার্যালয়ে।

অভিযোগে জানা যায়, মো. গোলাম হোসেন সেন্টু উপজেলার উত্তর চাচড়া মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৯৯১ সালে আলিম পরীক্ষায় পাস করেছেন মর্মে সার্টিফিকেট জমা দিয়ে ওই বছর ৩ ফেব্রুয়ারি দক্ষিণ চরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। অথচ ওই মাদ্রাসায় ১৯৯১ সালে ওই নামে কোনো ছাত্র আলিম পরীক্ষায় অংশ নেননি। এ কারণে গোলাম হোসেন সেন্টুর গেজেট বাতিল।

এযাবৎ বেতন-ভাতা বাবদ উত্তোলিত টাকা আদায়ের ব্যবস্থা ও সার্টিফিকেট জালিয়াতির বিচার চেয়ে ২০১৭ সালের গত ২৬ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলচন্দ্র হালদার বরাবর আবেদন করেন দক্ষিণ মঙ্গল গ্রামের শাহেদ আলী। এ বিষয়ে নিখিলচন্দ্র হালদার অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়ে ২০১৮ সালের ১১ ডিসেম্বর ২২৯৪/৩ নম্বর স্মারকে গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করেন।

২০১৯ সালের ১৯ আগস্ট পুনরায় আরেক স্মারকে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করেন ওই কর্মকর্তা। ওই বছর ১ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা, বরিশাল বিভাগীয় উপপরিচালক এসএম ফারুক বিভাগীয় মামলা দায়ের করেন গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে। পরদিন ১১৩৩ নম্বর স্মারকে অভিযোগ গঠন ও প্রথম কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। কিন্তু অদৃশ্য কারণে মামলার কার্যক্রম স্থগিত থাকে। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর ১১৬৯ নম্বর স্মারকের আলোকে ওই মামলার ব্যাপারে এসএম ফারুকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

এসএম ফারুক এর সত্যতা নিশ্চিত করে বলেন, মো. গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network