শিরোনাম
মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি, চলছে রেজিস্ট্রেশন তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ বরিশালে সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন বরগুনা সোনাবাংলা বিদ্যালয়ে ক্লাস চলাকালে ৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত বোরহানউদ্দিনে গভীর রাতে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

আপডেট: October 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
সোমবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শশীভূষণ বাজারের সদর দক্ষিণ মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার ও তাহের।

পুলিশ জানায়, রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে খোকন চাকলাদারের একটি পরিত্যক্ত বসতঘরের নির্জন স্থানে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শশীভূষণ থানা পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খোকন, মাকসুদ ও তাহেরকে আটক করা হয়। এ সময় অন্ধকারের সুযোগ নিয়ে আরও তিন থেকে চারজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network