শিরোনাম
চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে কুপিয়ে হত্যা বাকেরগঞ্জের নতুন ইউএনও তারিকুল ইসলাম গাজীপুরে পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে কুপিয়ে হত্যা

আপডেট: November 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গায় বদর উদ্দিন নামে বিলের এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার গহেরপুর গ্রামের কামরিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন একই উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মৃত সামছদ্দিন মণ্ডলের ছেলে। তার নামে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে বিল পাহারা দেওয়া অবস্থায় বদর উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার (২৫শে নভেম্বর) সকালে বদর উদ্দিনকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তার মাথায় ১০ থেকে ১২টি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

​নিহতের ছেলে সুমন হোসেন জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে কামরিয়া বিলে মাছ পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং রাতে বিলের কুঁড়েঘরে অবস্থান করছিলেন। বুধবার সকালে বিলের পানিতে তার বাবার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network