শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ

আপডেট: September 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চরফ্যাশন পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে চরফ্যাশন সরকারি কলেজসংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা এবং অবাঞ্চিত বন-জঙ্গল পরিষ্কার ও অপসারণ করা হয়।

অভিযানকালে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে এলাকাবাসীকে সচেতন করা হয়।

পৌর প্রশাসক ও ইউএনও রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব হবে। পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network