চরফ্যাশনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: May 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশনে বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল অবহিতকরন সভা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার ( ২৮ মে) দুপুর ১২ টায় সুশীলন এর ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের হল রুমে
সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম ওয়ালিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
সভায় ঘুর্ণিঝড় পূর্বাভাসে চরাঞ্চলের মানুষের নিরাপত্তায় করণীয় ও ঘুর্ণিঝড় পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ সাহায্য পৌঁছে দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং ঘুর্ণিঝড় প্রবণ এলাকায় মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।
সভার শেষ দিকে দুর্যোগ পরবর্তী ও পরবর্তী সময়ে উপজেলার বঙ্গোপসাগর তীরবর্তী চর কুকরী মুকরী, ঢালচর, চর মুজিবনগর ইউনিয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে সুশীলন পরিচালিত বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম তুলে ধরেন সুশীলন এর
উপজেলা সমন্বয়কারী মোঃ বুলবুল আহমেদ । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সুশিলনের এসবিসি প্রকল্পের পিও জগন্নাথ রায় , ইউএফএফ মোঃ সোহেল ও রিতেশ কুমার মন্ডল সহ পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশার লোকজন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network