শিরোনাম
সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ

চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার

আপডেট: July 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: আগামী দুই বছরের জন্য (জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮) চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মিজানুর রহমান সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রবীণ সদস্য অধ্যক্ষ দীন মোহাম্মদ ফারুক। কমিশনের অপর দুই সদস্য ছিলেন প্রেসক্লাবের প্রবীণ সদস্য হাবিবুর রহমান ও মাওলানা আবদুল জলিল। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও সাধারণ সম্পাদক কামাল গোলদার তাদের ওপর আস্থা রাখায় প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং চরফ্যাশন প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network