চরফ্যাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট: October 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”। এই প্রতিপাদ্যে চরফ্যাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে চরফ্যাসন পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মেছবাহুর রশিদ, উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস কর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক শত স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপস্থিত লোকজনকে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুন নিভানোর বিভিন্ন কৌশল শেখানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network