চরফ্যাসনে আলোকিত সকাল পত্রিকার ৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট: October 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল পত্রিকার ৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার (১৬ অক্টোবর) সকালে চরফ্যাসন জেলা পরিষদ মার্কেটে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আলোকিত সকাল পত্রিকার স্টাফ রির্পোটার হাসান লিটনের সভাপতিত্বে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন এর সহ-সভাপতি ইয়াছিন আরাফাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যান তহবিলের সাধারন সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন এর নির্বাহী সদস্য, দৈনিক যুগান্তর প্রতিনিধি এম আমির হোসেন, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন এর সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার,সহ-সভাপতি কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার,যুগ্ম সম্পাদক মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চরফ্যাসন শাখার সাধারন সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এবং সংবাদ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি নুরুল্লাহ ভুইয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দৈনিক আলোকিত সকাল পত্রিকাটি সারাদেশ ব্যাপী পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে ৫ম বছরে পর্দাপন করে সংবাদ প্রকাশের মাধ্যমে গ্রাহক ও পাঠকদের মন কেড়ে নিয়েছে। আগামী দিন গুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এগিয়ে যাবে । সাড়া জাগাবে বাংলাদেশের পাঠকের মনে।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি নোমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সময়ের চিত্র পত্রিকার প্রতিনিধি, এম আর মমিন, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও খবর পত্র পত্রিকার চরফ্যাসন প্রতিনিধি অশোক সাহা, সদস্য ও ক্রাইম আওয়ার পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, সদস্য ও খোলা কাগজ প্রতিনিধি জিহাদুল ইসলাম, সদস্য ও সকালের সময় পত্রিকার প্রতিনিধি শামসুদ্দিন হাওলাদার, ভোলার বানী পত্রিকার প্রতিনিধি নকিব কাজী উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network