চরফ্যাসনে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো স্কুল ছাত্রীর বাল্যবিবাহ

আপডেট: September 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): চরফ্যাসন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রবাসীর ৮ম শ্রেণী পড়ুয়া কন্যার বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার( ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীর(১৩) বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে ইউএনও নওরীন হক উপস্থিত হয়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে পাত্রীর মায়ের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশসহ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীর বাড়িতে বিয়ের আয়োজনের
সত্যতা পাই। এ সময় মেয়ের মা সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে মায়ের কাছ থেকে মুচলেকা নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network