আপডেট: September 14, 2023
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): মাদরাসা শিক্ষক কর্মচারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলাস্থ মাদ্রাসা প্রধান ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় করেছেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চরফ্যাসন অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হুমায়ুন সরমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান।
মতবিনিময় সভায় উপজেলার কয়েক শত মাদ্রাসা শিক্ষকের অংশ গ্রহণে প্রধান অতিথি’র বক্তব্যে ইউএনও নওরীন হক বলেন, জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখা এত সুসংগঠিত দেখে আমি অভিভূত। এ সময় তিনি কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ছাত্রী-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের সহযোগীতা কামনা করেন।

