চরফ্যাসনে জীবন বীমা কর্পোরেশনের মৃত্যুদাবি চেক প্রদান

আপডেট: August 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, নিজস্ব প্রতিবেদকঃ ভোলার চরফ্যাসনে জীবন বীমা কর্পোরেশনের মৃত্যুদাবির চেক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৮ আগস্ট-২০২৩) দুপুর ১টায় চরফ্যাসন হোটেল মারুফ ইন্টারন্যাশনালে সদর রোড (শরিফ পাড়া)র রড সিমেন্ট ব্যবসায়ী মরহুম শফিকুল ইসলাম শফির স্ত্রী তাছলিমা বেগমের হাতে ১১লক্ষ ৪ হাজার টাকার মৃত্যুদাবি চেক হস্তান্তর করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ, বিশেষ অতিথি  জীবন বীমা কর্পোরেশনের বরিশাল রিজিওনাল ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহা, জীবন বীমা কর্পোরেশনের কর্পোরেট সেবা দপ্তর ভোলা এর ম্যানেজার ইন চার্জ শৈবাল রঞ্জন মিস্ত্রি, চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক, জীবন বীমা কর্পোরেশনের বরিশাল রিজিওনাল অফিসের ডেপুটি ম্যানেজার উন্নয়ন নিখিল চন্দ্র হালদার উপস্থিত ছিলেন।

মানুষের জন্য কেন জীবন বীমা” এর সুফল ও সুযোগ সুবিধার উপর  বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের  শাখা ব্যবস্থাপক আল- মামুন।

সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশন সেলস অফিস ৬৪ ভোলা এর সেলস ম্যানেজার মোঃ ইউসুফ।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান,গণমাধ্যমকর্মি কাউন্সিলর, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network