শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চরফ্যাসনে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আপডেট: July 31, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন( ভোলা):
“ভরবো  মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে চরফ্যাসনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার । বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, এফডিএ’র নির্বাহী পরিচালক কামাল উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগ সভাপতি মো: শাজাহান, মাদ্রাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম সরমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ৫ শতাধিক জেলে ও মৎস্য চাষীরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মৎস্য ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অবদান রাখায় বেসরকারী প্রতিষ্ঠান পরিবার উন্নয়ন সংস্থা( এফডিএ) কে পুরস্কৃত করা হয়।
এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অতিথিরা
উপজেলা পরিষদের পুকুরে দেশী মাছের পোনা অবমুক্ত করেন ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network