চরফ্যাসনে ৪০ শিক্ষক পেলেন জমিয়তের আর্থিক সহায়তা

আপডেট: March 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদরাসার অবসর প্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষক-শিক্ষিকাদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাসন সদর রোডে অবস্থিত জমিয়াতুল মোদার্রেছীনের কার্যালয়ে ৪০ জন অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষকদের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মুঈনুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক কামরুজ্জামানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক,চরফ্যাসন উপজেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো.ছিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত মাদরাসা শিক্ষক-শিক্ষিকাগন

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখা মাদরাসা শিক্ষকদের সুখে দুঃখে পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। ২০০৯ সালে চরফ্যাসনে জমিয়ত প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সার্বিক সহায়তায় এবং শিক্ষকদের নেতৃত্বে জমিয়াতুল মোদার্রেছীন তার লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network