শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চরফ্যাসন উপজেলা সমিতি ঢাকা’র শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 24, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা এর আয়োজনে
উপজেলার কচ্ছপিয়া ও আটকপাট বাজারে পাঁচ শতাধিক শীতার্ত অসহায় নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে প্রত্যেক শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন চরফ্যাসন উপজেলা সমিতির সভাপতি, অতিরিক্ত সচিব ইফতেখার উদ্দিন মামুন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক, সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট পারভেজ হোসেন, সহকারী এটর্নী জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভি, অধ্যক্ষ ইউনুস শরীফ, সহ-সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, মো:মহিববুল্যাহ,
দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা এর সি.ও কামাল হোসেন , ঢাকা জজকোর্টের এডভোকেট আবদুল বাসেদ শামিম, মো: রাসেল প্রমুখ ।
এ সময় নেতৃবৃন্দ শীতার্তদের উদ্দেশ্যে বলেন, চরফ্যাসন উপজেলা সমিতির কোন রাজনৈতিক ব্যানার নেই, আমরা সবাই চরফ্যাসনের সন্তান এটাই আমাদের পরিচয়। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করবো, ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network