আপডেট: August 23, 2023
নুরুল্লাহ ভূইয়া,নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাসন ও লালমোহন উপজেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়া পাঁচ উদ্যোক্তার মাঝে পন্যের গুনগত মান নিশ্চিত করার জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিএম লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার( ২৩ আগস্ট ) বিকেল ৪টায় চরফ্যাসন পৌর এলাকায় অবস্থিত এফডিএ ভবনে উদ্যাক্তাদের মাঝে পাঁচটি দুগ্ধজাত পন্যের উপর বিএসটিআই’র সিএম লাইসেন্স হস্তান্তর করেন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন, এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন শাহ , এফডিএ
আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জয়দেব মিস্ত্রীসহ এফডিএ’র কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগন।
এক প্রতিক্রিয়ায় মেসার্স আল মদিনা ট্রেডার্স এন্ড দধি ঘরের স্বত্বাধিকারী উদ্যোক্তা মোঃ শরীফ জানান, পরিবার উন্নয়ন সংস্থা থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়ে স্বাস্থ্যসম্মতভাবে আধুনিক পদ্ধতিতে আমাদের প্রতিষ্ঠান ঘি উৎপন্ন করে। উৎপাদিত ঘি সারাদেশে বিক্রি করার লক্ষ্যে বিএসটিআই এর অনুমোদন নিতে এফডিএ আমাদেরকে উদ্বুদ্ধ করে । তিনি আরো জানান, এখন বিএসটিআই কর্তৃক অনুমোদন পাওয়ায় শীঘ্রই সারাদেশে মানসম্মত ঘি বিক্রয়ের প্রত্যাশা রাখি।

