শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

আপডেট: March 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল গোলদারের সঞ্চালনায় শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় চরফ্যাসন সদর রোডস্থ সাউদার্ন পোর্ট রুফটপ চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দীন টিপু,দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, উপজেলা যুবদলের আহবায়ক শহীদুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল,চরফ্যাসন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট হযরত আলী হিরণ।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেলসহ চরফ্যাসন প্রেসক্লাব ও চরফ্যাসন রিপোর্টর্স ইউনিটির সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আগামির বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সকলকে একযোগে কাজ করতে হবে। একজন ভালো সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম দূর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চরফ্যাসন প্রেসক্লাব সদস্যরাও এ পেশার সম্মান রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে আলোকিত করবেন এটা আমাদের আশা।
ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত পরিচালনা করেন চরফ্যাসন রিপোর্টার্স ইউনিটির ধর্ম বিষক সম্পাদক মাওলানা খুরশিদ আলম।
ইফতার শেষে মাগরিববাদ চরফ্যাসন প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক মৃত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। এবং ঈদ উল ফিতর উপলক্ষে পরিবারকে চরফ্যাসন প্রেসক্লাবের পক্ষে সভাপতি জুলফিকার মাহামুদ নিয়াজ ও সাধারন সম্পাদক কামাল গোলদারসহ প্রেসক্লারের নেতৃবৃন্দরা নিহত সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network