চরফ্যাসন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহি কমিটি ঘোষণা

আপডেট: December 12, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী চরফ্যাসন প্রেসক্লাবের( ২০২৪-২০২৫) পূর্ণাঙ্গ কার্যনির্বাহি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আবুল হাসেম মহাজন(সম্পাদক চরফ্যাসন নিউজ ২৪ ডট কম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র(দৈনিক বাংলা)

সোমবার(১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ কায়সার আহাম্মদ দুলাল, নির্বাচন কমিশনার শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও অধ্যাপক জামাল উদ্দিন মহাজন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কার্যনির্বাহি কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম আবু সিদ্দিক(বাংলাদেশ প্রতিদিন), ইয়াছিন আরাফাত(সময়ের খবর), মো. আমির হোসেন(যুগান্তর), মো. কামাল হোসেন মিয়াজী(ভোরের দর্পণ) ও আবুল খায়ের নাজু।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জামাল মোল্লা(সংবাদ) ও নোমান সিকদার(সমকাল), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক কামরুজ্জামান(নয়াদিগন্ত), সাংস্কৃতিক সম্পাদক সজিব শাহরিয়ার(স্বদেশ প্রতিদিন), বার্তা সম্পাদক মিজানুর রহমান নয়ন(ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান(জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক অশোক সাহা(খবর পত্র), দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভূইয়া(আমার সংবাদ), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ মিয়া, কোষাধ্যক্ষ নেসার নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আমিনুল ইসলাম(যায়যায়দিন) নির্বাচিত হন।
কার্য নির্বাহি সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ কয়ছর আহাম্মদ দুলাল, শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মনির উদ্দিন চাষী(আজকের বার্তা), জিল্লুর রহমান তুহিন(দেশ রূপান্তর)।
এদিকে চরফ্যাসন প্রেসক্লাবে আবেদনকৃত প্রার্থীদের মধ্যে যাচাইবাছাই শেষে তিনজন নতুন সদস্য নিয়োগ করা হয়েছে। তারা হলেন বরিশাল বার্তার যুগ্ম সম্পাদক ইউসুফ হোসাইন ঈমন , আমার সংবাদ এর নিজস্ব প্রতিবেদক রেদওয়ানুল হক ও টিটিভি অনলাইনের তছলিম আখন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় হোটেল মারুফ ইন্টারন্যাশনাল এর হলরুমে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network