শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

চাঁদপুরে ৬১ লাখ টাকা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলো অটোরিকশা চালক

আপডেট: June 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক: চাঁদপুরে ৬১ লাখ টাকা ফিরিয়ে দেয়া সেই অটো চালক সজিবকে একটি অটোরিকশা দিয়ে পুরস্কৃত করেছে বিকাশ কর্তৃপক্ষ।বুধবার দুপুরে অ্যাডিশনাল এসপি জাহাদে পারভেজ চৌধুরীর উপস্থিতিতে তাকে একটি অটোরিকশা পুরস্কার দেয়া হয়। এ সময় অটোরিকশার চাবি সজিবের হাতে তুলে দেয়া হয়।
সজিব জানান, অটোরিকশা পেয়ে খুশি। এতোদিন ভাড়া নিয়ে অটোরিকশা চালাইতাম।এখন নিজের অটোরিকশা হয়েছে। এই মূল্যায়ন করায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অ্যাডিশনাল এসপি জাহেদ পারভেজ রচৗধুরী জানান, সজিবের মতো প্রতিটি মানুষ সততার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেবে। এমন প্রত্যাশা করে সজিবকে পুরস্কৃত করায় বিকাশকে ধন্যবাদ জানাই।
গত রোববার চাঁদপুর ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা তুলে কর্মস্থলে ফেরার পথে বিকাশকর্মী মাসুদ ভুল করে তা অটোরিকশায় ফেলে যান। ওই দিনই ৭ ঘণ্টা পর চালক সজিব পুলিশের মাধ্যমে সেই টাকা প্রকৃত মালিক বিকাশকে ফিরিয়ে দেয়। তারই সততার মূল্যায়ন করে সজিবকে অটোরিকশা কিনে দেয় বিকাশ কর্তৃপক্ষ।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network