শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চুরি করতে গিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট: November 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি!

অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরে ভবানীগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সদর থানায় চারজনকে আসামি করে গণধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ওই নারী। বুধবার গভীর রাতে সিঁদ কেটে মুখোশ পরে ঘরে ঢোকেন চারজন। পরে ওই নারীকে জিম্মি করে ধর্ষণ করেন তারা। চারজনের মধ্যে দুজনকে চিনতে পারলেও অন্যদের চিনতে পারেনি ওই নারী।স্থানীয় ভবানীগঞ্জ ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. লিটন হোসেন বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনে খবর নিয়েছেন।

অভিযুক্ত চারজনের মধ্যে দুজনের বাড়ি ভিকটিমের ওয়ার্ডে।পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেফতারের অভিযান চলছে। তবে চুরির উদ্দেশ্যে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network