শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশি মুদ্রাসহ দুজন আটক

আপডেট: April 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৯১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২টি দেশের বিভিন্ন মানের ২৭টি মুদ্রাসহ দুজনকে আটক করেছে। এসময় জব্দ করা হয়েছে ১টি মোটরসাইকেল, নগদ ৭ হাজার ৪০৪ টাকা ও ৫টি মোবাইল ফোন।

সোমবার (২৮শে এপ্রিল ২০২৫) রাতে আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- আলমডাঙ্গার পোলতাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তরিকুল ইসলাম জুয়েল (৪০) এবং শামসুল আলমের ছেলে এজাজ আহমেদ (২১)। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী মোড়ের বটতলায় পাকা রাস্তার উপর যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৯১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ৭ হাজার ৪০৪ টাকা, ৫টি মোবাইল ফোন এবং ১২টি দেশের বিভিন্ন মানের ২৭টি মুদ্রা।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কামরুল আলম ও চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন।

আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network