চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে আটক ২

আপডেট: May 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে সদর উপজেলার মর্তুজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের একজনকে গাঁজা সেবনরত অবস্থায় এবং অপরজনকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মর্তুজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় গাঁজা সেবনরত অবস্থায় তপন মিয়া (২৮) নামের একজনকে আটক করা হয়। আটক তপন মিয়া হাসনহাটি গ্রামের মৃত আজগর মন্ডলের ছেলে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে গাঁজা সেবনের অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

একইদিন দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি টিম ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তারিকুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করে। আটক তারিকুল ইসলাম মর্তুজাপুর গ্রামের মাঝেরপাড়ার দেলবার শেখের ছেলে। এ ঘটনায় উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network