শিরোনাম
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল

চুয়াডাঙ্গায় ৬৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক

আপডেট: May 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় আমদানি নিষিদ্ধ ৬৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১০ই মে) সকাল পৌনে ৭টার সময় চুয়াডাঙ্গা পৌরসভাধীন কেদারগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন রিকাবী বাজার গ্রামের পূর্বপাড়ার ছালাম মিয়ার ছেলে রাজন খাঁ (২১) এবং একই জেলার টঙ্গীবাড়ী থানাধীন বেতকা গ্রামের উত্তরপাড়ার মৃত বারেক শেখের ছেলে রাজীব শেখ (২৫)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এঁর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাব্বুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক হোসেন আল মাহাবুবের নেতৃত্বে এসআই মুহিদ হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পৌরসভাধীন কেদারগঞ্জ এলাকাস্থ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন।

এমন সময় দর্শনা অভিমুখ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা অভিমুখী দ্রুতগতির একটি পিকআপ গাড়িকে সড়কের উপর থামার জন্য সংকেত দেওয়া হলে গাড়ির চালক সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে ডিবি সদস্যরা গাড়িটির গতিরোধ করতে সক্ষম হন এবং দুইজনকে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গাড়িটির কেবিনের মধ্য হতে চালকের আসনের পিছনে বিশেষ কায়দায় সাজানো অবস্থায় ৬৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলসমূহের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯২ হাজার টাকা এবং পিকআপটির মূল্য ৫ লক্ষ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network