শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

আপডেট: December 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনার পাইকগাছায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কয়রা উপজেলার খিরোল গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে মো. হাবিবুর রহমান (৫৫) পাইকগাছা উপজেলাধীন লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে প্রায় দেড় বছর চাকরিরত রয়েছে।
জানা যায়, গত সোমবার ৬টার দিকে তিনি ছাত্রীর বাড়িতে যান এবং তাকে মাদ্রাসায় অ্যাসাইনমেন্ট আনার জন্য বলে চলে আসেন। মেয়েটি ৮টার দিকে মাদ্রাসায় গেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজ শয়ন কক্ষে নিয়ে ধর্ষণ করেন সুপার।
এ ঘটনায় মেয়ের নানি এলাকাবাসীর সহায়তায় থানায় এসে জানান।

পাইকগাছা থানা ওসির নির্দেশে মাদ্রাসার সুপার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় আনে। এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে বুধবার পাইকগাছা থানায় ধর্ষণ মামলা করেন।
অভিযোগ অস্বীকার করে সুপার হাবিবুর রহমান বলেন, কমিটি নিয়ে দ্বন্দ্বে আমাকে ফাঁসানো হয়েছে।
ওসি এজাজ শফী জানান, ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network