শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

ছেলের হাতে মা খুন

আপডেট: November 10, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: রাজধানীর উত্তরা বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) খুন হয়েছেন। ঘটনার পরপরই ছেলে জিহাদ পালিয়ে যান।

রোববার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দিনুর স্বামী নুরুল আমিন জানান, তাদের বাড়ি ময়মনসিংহের গৌড়িপুর উপজেলার নালবাংগা গ্রামে। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী গৃহিণী ছিলেন।

তিনি আরও জানান, তাদের ছেলে জিহাদ (২৫) কিছুই করে না। মাঝেমধ্যে টাকার জন্য তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। ভোরে স্ত্রী দিনুর চিৎকারে তার ঘুম ভাঙে। দেখতে পান জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উত্তরা থেকে ওই নারীকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই নারীর ছেলে তাকে ছুরিকাঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network