শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জনতাবাজার শহীদ জিয়াউর রহমান কলেজে শহীদ দিবস পালিত

আপডেট: February 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ঐতিহ্যবাহী ভোলার চরফ্যাসন জনতাবাজার শহীদ জিয়াউর রহমান কলেজ এর উদ্যোগে অমর একুশে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এইচ.এম ছালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শিখা মজুমদার, জৈষ্ঠ প্রভাষক মোঃ বরকত উল্যাহ, মোঃ নজরুল ইসলাম, মোঃ হাসানুজ্জামান প্রমুখ। সভার সভাপতি বলেন, বৈষম্যের বিরুদ্ধে ভাষা শহীদেরা রক্ত দিয়েছেন সেই বৈষম্য আজও বিদ্যমান।আজও অফিস আদালত তথা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বাংলা ভাষায় রায় প্রদান করা হয়না। বক্তারা অনতিবিলম্বে সকল ক্ষেত্রে বাংলাকে দাফতরিক ভাষা হিসেবে ব্যবহারের জোর দাবী জানান।
সভাশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network