শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

জমি লিখে না দেওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করলেন স্বামী

আপডেট: February 26, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের পর মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছেন স্বামী বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মসে সরকারকে আটক করেছে পুলিশ।ভুক্তভোগী নারীর নাম পপি খাতুন। তিনি একই গ্রামের মসে সরকারের স্ত্রী।

আহত পপি খাতুন জানান, আজ সোমবার সকালে তার স্বামী মসে সরকার ঘরে এসে ওড়না দিয়ে তার দুই হাত পেঁচিয়ে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করেন।পরে হাতুড়ি দিয়ে তার হাতে আঘাত করতে থাকেন। চিৎকার করার চেষ্টা করলে ব্লেড দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেন স্বামী। একপর্যায়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দেন মসি সরকার। পরে স্থানীয়রা ভুক্তভোগীর স্বজনদের খবর দেন। সকাল ১১টার দিকে ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেজাউল করিম বলেন, আহতের শরীরের বিভিন্ন অংশে ও হাতে গুরুতর আঘাত রয়েছে। হাত ভেঙে গেছে কিনা তা এক্স-রে করলে জানা যাবে।বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network